করোনার বলি আর এক প্রার্থী, এবার চলে গেলেন জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী
দি নিউজ লায়ন; করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। ভোট পর্বে শুধুমাত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমায় মৃত্যু হল দু'টি আলাদা রাজনৈতিক দলের প্রার্থীর। ২৬ এপ্রিল, সপ্তম দফায় ভোট মুর্শিদাবাদের ১০ বিধানসভা কেন্দ্রে ভোট। ৫৮ নম্বর জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে আরএসপি প্রার্থী ছিলেন প্রদীপ নন্দী।
তবে ভোটে দাঁড়ালেও, গত বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, সোমবার , ৫ এপ্রিল করোনা পজিটিভ রিপোর্ট আসে। তখন থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই বামপন্থী নেতা। তাঁকে ভর্তি করা হয় বহরমপুরের কোভিড হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। বিকেলে মারা গেলেন প্রদীপ নন্দী।

Post a Comment